উপকারী তিনটি শাক সম্পর্কে জেনে নিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ | ৫:৩১
Link Copied Successfully!

সস্তা বলে শাককে খুব একটা পাত্তা দিতে চান না অনেকে। এদিকে সেসব শাকে থাকে প্রচুর উপকারিতা। তবে সবাই যে শাক পছন্দ করেন না, এমনও নয়। অনেকে আবার শাকের যেকোনো পদ হলেই খাওয়া শেষ করে উঠে যেতে পারেন। বাঙালি খাবারের আয়োজনে শাক না থাকলে তা পূর্ণতা পায় না যেন।

বিভিন্ন ধরনের শাকে থাকে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাই শাক খেলে তা আমাদের চুল এবং হাড়কে ভেতর থেকে শক্তিশালী করতে কাজ করে। সেইসঙ্গে এটি রক্তে শর্করার মাত্রা বজায় রাখতেও কাজ করে। নিয়মিত শাক খেলে এড়ানো সম্ভব হয় ক্যান্সারের মতো রোগও।

সবুজ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত শাক খাওয়ার অভ্যাস করতে পারলে পেটে পাথরের সমস্যা হয় না। জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ শাক নানা উপকারিতা দিয়ে থাকে। বিভিন্ন ধরনের শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। শাকে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়েও গঠনেও ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক উপকারী ৩টি শাক সম্পর্কে-

‌১. মেথি শাক

বিজ্ঞাপন

উপকারী শাকের তালিকায় শুরুর দিকেই থাকবে মেথি শাকের নাম। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সবুজ শাক আমাদের শরীরকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে দূরে রাখতে কাজ করে। গোলাকার এই ছোট ছোট পাতা কিন্তু ডায়াবেটিসে আক্রান্তদের জন্যও অনেক উপকারী। মেথি শাক ভাজি, ভর্তা কিংবা ঝোল রান্না করে খেতে পারেন। যেকোনো মাছের পাশেও এই শাক দিয়ে রান্না করা যায়।

২. কচুর শাক

নিয়মিত কচুর শাক খেলে চোখের সমস্যা হয় না, একথা ছোটবেলা থেকে শুনে এসেছেন নিশ্চয়ই? আসলে কচু
শাকে থাকে ভিটামিন এ, এটি আমাদের চোখ তো ভালো রাখেই, সেইসঙ্গে প্রতিরোধ করে বার্ধক্যজনিত ম্যাকুলার অবক্ষয়ও। কচুর শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কচু শাক খেলে ত্বকও ভালো থাকে। আমাদের দেশে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না খুবই পরিচিত এবং জনপ্রিয় খাবার। এছাড়া আপনার নিজস্ব যেকোনো রেসিপিতে রান্না করতে পারেন এই শাক।

বিজ্ঞাপন

৩. কলমি শাক

আমাদের দেশের আরেকটি পরিচিত শাক হলো কলমি। পুকুর কিংবা বিলের ধারে অবহেলায় বেড়ে ওঠে এই শাক। তবে এখন অনেক জায়গায় বানিজ্যিকভাবেও চাষ হচ্ছে কলমি শাক। এই শাকে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সেইসঙ্গে আরও থাকে পর্যাপ্ত খনিজ। যে কারণে কলমি শাক নিয়মিত খেলে স্বাস্থ্যের নানা উপকার মেলে। আপনি যদি খাবারের তালিকায় ভিটামিন ও আয়রন যোগ করেন তাহলে তা বিভিন্ন রোগ থেকে আপনাকে রক্ষা করবে। এই শাকে ক্যালোরি থাকে খুব কম, যে কারণে এটি ওজন কমাতেও সাহায্য করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা