বিলুপ্তির পথে একসময়ের জনপ্রিয় রেডিও

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৭:৩৮
Link Copied Successfully!
এক সময় দেশ বিদেশের খবর জানা বা চিত্তবিনোদনের একমাত্র মাধ্যম ছিল রেডিও। তখন খবর প্রচারের সময় হলে শহর কিংবা গ্রামের লোকজন একটি নির্দিষ্ট স্থানে খবর শোনার জন্য সমবেত হতো। কারণ তখনও সবার ঘরে ঘরে রেডিও’র প্রচলন ছিল না।
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি, কালির বাজার, ষাটনল, আমিরাবাদ, ছেংগারচর বাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, পাকিস্তান আমলে যার বাড়িতে রেডিও থাকতো সেই পরিবারকে অনেক ধনী ব্যক্তি বলে মনে করতো সেই সময়ের মানুষেরা। এরপর অবশ্য ধিরে ধিরে রেডিও’র প্রচলন বৃদ্ধি পেয়ে সবাব ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল। তখন প্রত্যেকেই নিজ বাড়িতে রেডিও শুনতো।
সন্ধ্যা নামলেই শহর কিংবা গ্রামে মানুষেরা দল বেঁধে জড়ো হয়ে খবর শুনতো। এক সময় শুধু সন্ধ্যার খবর শোনার জন্য এক এলাকার লোকজন অন্য এলাকায় ভিড় জমাতো। অনেকেই শখ করে বিয়েতে উপটৌকন হিসেবে বিভিন্ন ব্র‍্যান্ডের রেডিও (বেতার) দিত।
ছেংগারচর পৌরসভার  ৯৫ বছর বয়সী মনা দেওয়ান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত খবর শোনার একমাত্র মাধ্যমই ছিল রেডিও। যে খবর শুনে লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে যোগদানে উজ্জীবিত হয়েছিল। খবর শুনে সবাই সর্তক হয়ে যুদ্ধের জন্যে প্রস্তুত করতো নিজেকে। তৎকালিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সরাসরি রেডিওতে শুনে লাখো বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধের সময় খবর শোনার জন্য সন্ধ্যা বেলায় সবাই সমবেত হতো। রাতে পাক-হানাদার বাহিনীরা মুক্তি সেনাদের ভয়ে গ্রামে আসতো না, তাই সন্ধ্যায় নিশ্চিন্তায় খবর শুনতে পারতাম।
চিকিৎসক দিপু সরকার বলেন, ২০১০ সালের দিকে আমাদের ঘরে রেডিও ছিলো, আর সেটি ব্যাটারি দিয়ে চালানো হতো। কোথাও কোথাও দোকানে, চায়ের স্টলে দেখা যেতো। কিন্তু এখন আর সেই দৃশ্য চোখে পড়ে না। শহরে তো নেই, গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য।
আধুনিকতার ছোঁয়ায় রেডিও এখন বিলুপ্তির পথে। এখন আর আগের মতো রেডিও’র আওয়াজ কানে আসে না! আগের মতো সমবেত হয়ে কেউ সন্ধ্যার খবর শুনার অপেক্ষায় থাকে না। এখন ঘরে ঘরে টিভি।
রেডিও শ্রোতা গোলাম মোস্তফা জানান, ১৯৯০-২০০০ এর দিকে সবার কাছে রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সবার ঘরে ঘরে রেডিও ছিলো, তারা রবীন্দ্র-নজরুল সঙ্গীত, সুখী সংসার, দর্পন, ছায়া ছবির গান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক শোনায় রেডিও’র প্রচলন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল।
তবে সেই জনপ্রিয়তা তরুন প্রজন্ম বেশি দিন ধরে রাখতে পারেনি। সময়ের পরিবর্তনে তারা রেডিও ছেড়ে টেপ রেকর্ডারের (ক্যাসেট) দিকে ঝুঁকে পড়ে। পরবর্তীতে সেটিরও বিলুপ্তি ঘটিয়ে মোবাইল তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠে। এখন মোবাইলে অনেকেই বিভিন্ন বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানমালা শুনে থাকে। তবে এর সংখ্যা হাতে গোনা কয়েকজন।
এফ এম রেডিও’র নিয়মিত শ্রোতা জোড়খালী গ্রামের আলমগীর হোসেন, আবুল কালাম, আমির হোসেন জানান, বর্তমানে বিজ্ঞানের আবিষ্কারের ফলে অতি সহজেই মোবাইল এফএম এর মাধ্যমে আমরা রেডিও অনুষ্ঠানগুলো শুনতে পাই। ফলে নতুন করে আর রেডিও ক্রয় করে খবর শোনার প্রয়োজন পড়ে না।
কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম জানান, রেডিও’র গুরুত্ব এখনো কমে যায়নি। যাদের কাছে এটির গুরুত্ব থাকা প্রয়োজন তাদের কাছে এখনো এর যথাযথ গুরুত্ব রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই স্বাধীন বাংলার প্রথম স্বাধীনতার ঘোষণা রেডিও’র মাধ্যমেই প্রচার হওয়ার কথা অনেক মুরব্বিদের কাছে সে সময়ের কথা শুনেছি। তাই আসুন আমরা সবাই আমাদের হারিয়ে যাওয়া এই রেডিওটির গুরুত্ব ও জনপ্রিয়তা ফিরিয়ে আনি। এই বেতার যন্ত্রটিকে টিকেয়ে রাখাতে সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ব্যাবস্থা গ্রহণ করা উচিৎ বলে মনে করেন রেডিও প্রেমী সচেতন মহল।
এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস