
হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ
Link Copied Successfully!

হাজীগঞ্জে বেপোরোয়া বালুবাহী ট্রাক ও লাশবাহী এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ কচুয়া আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে এ্যাম্বুলেন্সে থাকা মৃত লাশের সাথে আরো নয়জন আরোহী।
প্রত্যক্ষদর্শী রাকিব জানান, লাশবাহী এ্যাম্বুলেন্সটি রাজধানীর শনির আখড়া থেকে লক্ষীপুরের রামগঞ্জের সোনাইমুড়িতে যাওয়ার পথে কচুয়াগামী বালুবাহী ট্রাক (ঢাকা মেট্টো ট ১১- ৭০৩৬) বেপোরোয়া গতিতে যাওয়ার সময় হাজীগঞ্জ তাকওয়া মসজিদের কাছে পৌঁছালে লাশবাহী এ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্টো ৭১-২৪৮৭) সজোরে ধাক্কায় দেয়।
পরে দ্রুতগামী বালুবাহী ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করতে গেলে স্থানীয়রা আটক করে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ
আব্দুর রশিদ জানান, দুর্ঘটনায় পতিত বালুবাহী ট্রাক ও লাশবাহী এ্যাম্বুলেন্স থানা হেফাজতে রাখা হয়েছে। এবং অপর একটি এ্যাম্বুলেন্স ডেকে এনে লাশটিসহ অন্য আরোহীদের তুলে দেয়া হয়।








