সন্ধ্যাবাতি-হারিকেন এখন কেবলই স্মৃতি

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৪ | ৭:১৮
Link Copied Successfully!

কালের বিবর্তনে মতলব উত্তরে হারিয়ে গেছে গ্রামীণ সন্ধ্যা বাতি হারিকেন ও কুপি। গ্রামীণ সমাজের প্রতিটি ঘরে ঘরে এক সময় আলোর অন্যতম বাহক হিসেবে ব্যবহার করা হতো সন্ধ্যা বাতি হারিকেন ও কুপি।

বর্তমানে গ্রামাঞ্চলের দু’এক বাড়িতে হারিকেন এবং কুপি পাওয়া গেলেও দেখা যায় ব্যবহার না করায় সেগুলোতে ময়লা ও মরিচা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এখন আর কোনো ঘরে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হাজার বছরের ঐতিহ্যের বাহন সেই হারিকেন ও কুপি এখন আর চোখে পড়ছে না। অথচ আজ থেকে ১৫-২০ বছর আগেও বেশিরভাগ ঘরেই ব্যবহার করা হতো হারিকেন ও কুপি। আর বিশ বছর পরে এসে এর রুপ এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। ২০ বছর আগে ও ছিল এমন যে সারাদিন কর্মব্যস্ততা সেরে নারীরা ব্যস্ত হয়ে পড়তেন সন্ধ্যায় ঘরের আলো জ্বালানো নিয়ে। কালের বিবর্তনে মতলব উত্তর উপজেলাসহ দেশের প্রায় জায়গা থেকে হারিয়ে গেছে এই হারিকেন ও কুপি। বর্তমানে সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরের চিত্রটাই পাল্টে গেছে। গ্রামীণ সমাজের সন্ধ্যা বাতি ছিল হারিকেন। তা এখন অতীত স্মৃতিতে পরিণত হয়েছে। সমাজ পরিবর্তন, বিজ্ঞান প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার  ঐতিহ্যবাহী হারিকেন এখন বিলুপ্ত হয়ে গেছে। বিদ্যুতের বাতি, চার্জার ও সৌর বিদ্যুতের নানা ধরনের ব্যাবহারের ফলে এখন হারিকেন ও কুপির ব্যবহার তেমন দেখা যায় না। উপজেলার গ্রামাঞ্চলে এখন আর এগুলো খুঁজে পাওয়া যাবে না।

তবে যেখানে বিদ্যুৎ নেই সেখানে হারিকেনের জায়গা দখল করে নিয়েছে সৌর বিদ্যুৎতের আলো বা চার্জের লাইট। প্রতি সন্ধ্যায় হারিকেন চিমনি খুলে, ধুয়ে মুছে পরিষ্কার করে, চিপি খুলে কেরোসিন তেল ঢেলে আবার চিপি লাগিয়ে শলতার মধ্যে দেশলাইয়ের কাটি জ্বালিয়ে আগুন ধরিয়ে তা নির্দিষ্ট সীমা রেখায় রেখে ঘরের মাঝে লাগিয়ে রাখতো। ৫-৬ ইঞ্চি লম্বা এক ধরনের কাপড় ফিতা হিসেবে ব্যবহার করা হতো। আলো কমানো ও বাড়ানো যেত। রাতে ঘুমানোর সময় সারারাত হারিকেন জ্বালিয়ে রাখা হতো। তখন এগুলো ছিল কয়েক প্রকার। ছিল পিতল ও সিলভারের। তবে সিলভার, টিন ও মাটির তৈরি জিনিসের ব্যবহার ছিল খুব বেশি। বাতির নলে আগুন জ্বালানোর জন্য ফিতা হিসেবে ব্যবহার করা হতো ছেড়া কাপড়।

বিজ্ঞাপন

কাপড়ের টুকরো কিংবা পাটের সুতলি। চিকন আর লম্বা করে বলে বাতির নল দিয়ে ডুকিয়ে দিত। প্রতিদিন এর কিছু অংশ জ্বলে পুরে যেত। পরেরদিন আবার একটু ওপরের দিকে তুলে দিত। এক পর্যায়ে তা পুরে গেলে আবার নতুন করে লাগানো হতো। এটা ছিল নারীদের সন্ধ্যা বেলা কাজের বিশেষ একটি অংশ। এই বাতি দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করত। ছেংগারচর পৌরসভার ডেঙ্গুরভিটি গ্রামের কমলা বিবি জানান, ২০-২৫ বছর আগে আমি নিজেই হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করেছি এখন আর চোখে পড়ে না।

এছাড়া ও রাতের রান্না বাড়া, খুঁটির শিল্প, হস্ত শিল্প, ধান মারাসহ সকল চাহিদা মেটানো হতো এই আলো দিয়ে। এখন আর চোখে পড়ে না হারিকেন ও কুপি। যারা শহর এলাকায় বাস করছেন বিশেষ করে নতুন প্রজন্ম তো চোখে দেখেনি হারিকেন ও বাতি।অভিজ্ঞমহল মনে করছেন কালের আবর্তনে ডিজিটাল যুগে এই হারিকেন ও বাতি নামক বস্তুটি কোন এক সময়ে স্মৃতির যাদুঘরে দেখা যাবে অতীত স্মৃতি হয়ে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস