মতলবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৪ | ১১:৩৮
Link Copied Successfully!

মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডে শীতার্ত অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।

(২৭ জানুয়ারি) শনিবার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ আল-আমিন উজ্জ্বলের আয়োজনে ২ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, মতলব পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ছাত্রলীগ নেতা ইয়াম হোসেন, কাইয়ুম ফরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডঃ আল আমিন উজ্জ্বল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা কামাল হোসেন দেওয়ান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি বলেন, চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে আপনারা নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করায় সকলে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পিতা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া করবেন। বাবার যে স্বপ্ন ছিলো, সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী