লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর পক্ষে শীতবস্ত্র বিতরণ 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৪ | ৭:২১
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবারলবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর স্থায়ী কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লবাইরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন শিকদার, লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সভাপতি-আবু মুসা অনিক, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আরিফা ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হেলাল শিকদার, কার্যকরী সদস্য সাকিব দেওয়ান, শাহাদাত মোল্লা, রোমান বেপারী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্য রাখেন, লবাইরকান্দি সমাজ কল্যান সংসদ এর সভাপতি আবু মুসা অনিক তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অর্ধ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছি, আমাদের এই সংগঠনের মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন “লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ” প্রতি বছর শীর্তাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।
লবাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন শিকদার বলেন, প্রথমেই লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সাফল্য কামনা করছি ও কৃতজ্ঞতা জানাই যে, এই তীব্র শীতে তারা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সেই সঙ্গে উপজেলার অন্যান্য সামাজিক ও সেবা মূলক সংগঠনের কাছে আহ্বান থাকবে তারাও যেন এই সংগঠনের মত অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২