শাহরাস্তিতে দুটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

ফয়েজ আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৭:৫৭
Link Copied Successfully!

শাহরাস্তিতে দুটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজার ও উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, গ্রীণ ভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ভিআইপি কন্সাল্টেশন সেন্টারের লাইসেন্স না থাকায় সীলগালা দেয়া হয়েছে। ওই সময় দুই প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০০৯ এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৭ ধারা মোতাবেক ০৩/২০২৪ নং মামলায় এই রায় প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোন হাসপাতাল চলতে পারেনা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্যই স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে পুরো উপজেলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওইসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ফায়দুল্যা মিঞা, শাহরাস্তি থানার এসআই মোঃ আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতাল ও শাহরাস্তি মা ও শিশু হাসপাতালকে সিলগালা করে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ