হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরী, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২৪ | ৯:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক বিস্কুট, ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযানে অংশগ্রহনকারী বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, সনদ গ্রহণ ব্যতীত কেক বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করা এবং মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মেসার্স হযরত শাহ পরান বেকারীকে বিএসটিআই আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানায় প্রাপ্ত ৩ কৌটা মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ৫ ট্রে নোংরা-বাসি কেক ধ্বংস করা হয়।

অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশ অংশ নেয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা