মতলব উত্তরে খেজুরের রসকে কেন্দ্র করে রাত ভর চলে রমরমা মাদক ব্যবসা 

Reporter
নিজস্ব প্রতিনিধ
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৪ | ১১:৪৭
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

 

মতলব  উত্তর উপজেলার ১১ নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের গোয়াল ভাওর গ্রাম ও লুধুয়া গ্রামের মাঝামাঝি সেচ প্রকল্প কেনেলের পাশে প্রায় ১৪ টি খেজুর গাছ।

এই গাছগুলো গোয়াল ভাওর গ্রামের দুলাল( ৪৫) নামে একজন ব্যক্তি রস সংগ্রহ করে থাকেন।এলাকাবাসী সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায় কখনোই রসগুলো বাজারে বা এলাকায় বিক্রি করেন না। সে রাত ১০ টার পর থেকে রাত ৩ টা পর্যন্ত বিক্রি করে থাকে।

জানা যায়, চাঁদপুরের বিভিন্ন অঞ্চল সহ দাউদকান্দি, গৌরিপুর, চান্দিনা, হাইমচর, লক্ষীপুর, নানান এলাকা থেকে লোকজন রাত দশটার পরে মটরসাইকল, প্রাইভেটকার নিয়ে এ এলাকায় এসে খাজুরের রসের নাম করে চলে রাতভর মাদক সেবন এবং মাদকের আড্ডা।

বিজ্ঞাপন

এলাকাবাসী আরো জানায়,গত ১৪ জানুয়ারি রবিবার রাত দশটার টায়, গোয়াল ভাওর গ্রামের ব্যাবসায়ী সালাম তালুকদার লুধুয়া নয়াকান্দি বাজার থেকে আসার সময় গোয়াল ভাওর গ্রামের গোরস্থান ও মাদ্রাসার মাঝামাঝি সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি আগাত ও রক্তাক্ত অবস্থায় জখম করে নগদ অর্থ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এলাকার অনেকই জানান, খাজুরের রসকে কেন্দ্র করে তিনটি পয়েন্টে সাধারণ মানুষের চলাচল খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। নবুর কান্দি বাজার থেকে যে রাস্তাটি লুধুয়া নয়াকান্দি বাজার এবং গোয়াল ভাওর গ্রামের মাঝামাঝি হয়ে লুধুয়া ও দক্ষিণ রাঢ়ী কান্দি থেকে লুধুয়া গোরস্থান পর্যন্ত মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনকারীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। এ ব্যাপারে মতলব উত্তর থানার তদন্ত অফিসারকে মুঠোফোনে জানানো হলে

তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি খাজুরে রস বিক্রি বন্ধ না করলে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস