মতলব উত্তরে শীতের শুরুতেই ব্যস্ত পিঠা বিক্রেতারা

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৪ | ৭:৪৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফুটপাতগুলো এখন জমজমাট শীতের পিঠার পসরায়। মৌসুমী দোকানিরা সকাল সন্ধ্যায় ফুটপাতে পিঠা তৈরি করে বিক্রি করছেন। হরেক রকম পিঠার স্বাদ নিতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন সেখানে। ব্যস্ত শহরজীবনে বাসা বাড়িতে এসব পিঠা তৈরি করতে না পারলেও এসব পিঠাতেই স্বাদ মিটাচ্ছেন তারা।

শিক্ষাবিদরা বলছেন, গ্রামবাংলার ঐতিহ্য এখন ছড়িয়ে পড়েছে শহরেও তবে স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিও নজর রাখা দরকার।

শীতের শুরুতেই মতলব উত্তরে ব্যস্ত সময় কাটাচ্ছে পিঠা বিক্রেতারা। চিতই, ভাপা ও পাটি সাপটা পিঠা ব্যবসা জমে উঠেছে আশপাশের এলাকাগুলোতে। উপজেলার বাজারের গুরুত্বপূর্ন স্থান, রাস্তার পাশে দেখা যাচ্ছে চিতই ও ভাপা পিঠার দোকানের সমারোহ।

বিজ্ঞাপন

অস্থায়ী এসব দোকানগুলোতে রমরমা বেঁচাকেনা চলছে চিতই, ভাপাসহ নানা রকমের শীতকালীন পিঠা। নানা শ্রেণির লোকজন ভীড় জমাচ্ছে এসব দোকানগুলোতে। মনে আনন্দে শীতের পিঠার স্বাদ গ্রহণ করছে ক্রেতারা। এবার নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই মতলব উত্তরে শীতের আভাশ লক্ষ্য করা যাচ্ছে। শীতের আগমনকে সামনে রেখে মতলব উত্তরে পিঠা ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে শুরু করেছে তাদের ব্যবসা। বিশেষ করে উপজেলার রাস্তার মোড়, আশেপাশের বিভিন্ন এলাকাগুলোতে অসংখ্য পিঠার দোকান বসেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত আবার বিকেল থেকে রাত ১০/১১ পর্যন্ত ধুমধামভাবে বেঁচাকেনা হচ্ছে এ সকল দোকানগুলোতে। পিঠার সাথে থাকছে ধনে পাতার চাটনী, মরিচ ও সুটকিসহ নানারকম ভর্তা। প্রতিটি চিতই পিঠা বিক্রয় হচ্ছে ৫ টাকা করে। আর ভাপা পিঠা ১০ টাকা। চালের গুঁড়ো, গুঁড় আর কোড়া নারিকেল দিয়ে তৈরি হচ্ছে ভাপা পিঠা। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৫০টির বেশি পিঠার দোকান বসেছে বলে জানা যায়।

উপজেলার ছেংগারচর বাজার, কালিপুর, কালীরবাজার, এলখলাছপুর, মোহনপুর, নতুনবাজার, সুজাতপুর বাজার, বদরপুর, গজরা বাজারসহ উপজেলা বিভিন্ন পাড়া মহল্লায় এসব ছোট বড় পিঠার দোকান দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পিঠা খেতে আসা ৭ বছরের শিশু সানজিদা আক্তার ছোয়া বলেন, শীতের পিঠা খেতে খুবই মজার। অন্য এক ক্রেতা স্কুল শিক্ষক আশিকুর রহমান জানান, এসব পিঠা এখন বাসা বাড়িতে আর তৈরি হয় না। তাই শীতের স্বাদ গ্রহণ করতে ছুটে এসেছি পিঠার দোকানে।

ছেংগারচর বাজারের চৌরাস্তা মোড়ে পিঠা বিক্রেতা মিলি বেগমের সাথে আলাপ করলে তিনি জানান, অন্যান্য মৌসুমের চেয়ে শীতের মৌসুমে পিঠার বিক্রি বেশি হয়। তাই শীতের শুরুতেই দোকান নিয়ে বসেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস