মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৪ | ১১:০৭
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।

শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। পরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ দুটি বিভাগ ও তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার কাছে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ ছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) অর্থ মন্ত্রণালয়, আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪) শিল্প মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) শিক্ষা মন্ত্রণালয়, দীপু মনি (চাঁদপুর-৩) সমাজকল্যাণ মন্ত্রণালয়, তাজুল ইসলাম (কুমিল্লা-৯) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) আইন মন্ত্রণালয়, হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) পররাষ্ট্র মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) খাদ্য মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) অর্থ মন্ত্রণালয়, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আব্দুর রহমান (ফরিদপুর-১‌) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) রেলপথ মন্ত্রণালয়, নারায়ন চন্দ্র (খুলনা-৫) ভূমি মন্ত্রণালয়, আব্দুস সালাম (ময়মনসিংহ-৯) পরিকল্পনা মন্ত্রণালয়, ফরিদুল হক খান (জামালপুর-২) ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী হিসেবে নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী নৌ-পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানিসম্পদ মন্ত্রণালয়, সিমিন হোসেন রিমি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, মহিববুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

 

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা