বিএম কলিমুল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৪ | ৭:৫১
Link Copied Successfully!
চাঁদপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজীগঞ্জের অহংকার বিএম কলিমুল্লাহ বৃহস্পতিবার রাত ১২ টা ৯ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুম বি এম কলিমুল্লাহর প্রথম জানাজা বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এবং দ্বিতীয় জানাজা নিজের জন্মস্থান উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের গোপালখোড় ভূঁইয়া বাড়ীতে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বিএম কলিমুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাযার পর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য মসজিদ মাঠে তাঁর মরদেহ রাখা হয়। জানাজা শেষে পিতা মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও সাত মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহাবুব উল আলম লিপন, সাবেক মেয়র আঃ মান্নান খান বাচ্চু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারী এবং বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ’সহ কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক বিএম কলিমুল্লাহর মৃত্যুতে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন’সহ হাজীগঞ্জের বিভিন্ন মহলের শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা