নৌকার প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা উপজেলা আ.লীগের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৪ | ৫:০৪
Link Copied Successfully!

নৌকায় ভোট দিলে ভোটারদের পিষে ফেলার ঘোষণা দেওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ এবার উল্টো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি, আক্তার হোসেন ফয়সাল, মিনহাজ আহমেদ জাবেদ, এমএ কাশেমসহ অনেকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করি। দলীয় সভানেত্রীর মনোনয়ন বোর্ড মামুনুর রশিদ কিরণকে মনোনয়ন দেন। পরে সভানেত্রী দেশব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডেকে নেন। আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে মনোনয়ন বিষয়ে বলেন, ২৯৮ আসনে তিনি মনোনয়ন দিয়েছেন কিন্তু মনোনয়নপ্রত্যাশী যারা ছিল জাতীয় নির্বাচনকে অর্থবহ, প্রতিযোগিতামূলক ও আনন্দমুখর করার জন্য যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। এতে দলের কোনো আপত্তি থাকবে না।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত না হওয়ার জন্য হুশিয়ার করা হয়েছে। কারণ এতে দেশে এবং বিদেশে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সে অনুযায়ী দলীয় সভানেত্রীর পরামর্শ মোতাবেক আমরা তিনজন স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদকে সমর্থন করেছি। এতে দলের গঠনতন্ত্রবিরোধী কোনো কাজ আমরা করিনি এবং সভানেত্রীর নির্দেশ বাস্তবায়ন করছি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে কলঙ্কমুক্ত করতে চাই উল্লেখ করে এবিএম জাফর উল্যাহ বলেন, আমরা আওয়ামী লীগকে কলঙ্কমুক্ত করার জন্য মসজিদের টাকা তছরুপের দায়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ এবং সহসভাপতি শামসুল হক শামসুকে উপজেলা আওয়ামী লীগে অবাঞ্ছিত ঘোষণা করি এবং স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রী বরাবর অনুলিপি প্রেরণ করি।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ