
কচুয়ায় নৌকার সমর্থনে শাহজাহান শিশিরের পথসভা


জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে রহিমানগর বাজারে শোডাউন ও পথসভা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের নেতৃত্বে কচুয়ার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণে শোডাউন ও পথসভায় যোগ দেন। শোডাউনটি রহিমানগর উত্তর বাজার চৌরাস্তা মোড় থেকে বের হয়ে, প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় চৌরাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় শাহজাহান শিশির বলেন, জননেত্রী শেখ হাসিনা কচুয়া আসনে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এই কচুয়াকে সুন্দর করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কচুয়ার নৌকার মাঝি ড. সেলিম মাহমুদকে ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর আহবান জানান তিনি।


ওই সময় হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, সেলিম মিয়া, সহ-সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার নবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
E/N








