নতুন বছরে ভিসা ছাড়া যে সব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ৮:০৫
Link Copied Successfully!

জটিলতা, সাধারণ মানুষের ভোগান্তিসহ নানান বিষয় চিন্তা করে ধীরে ধীরে ভিসা ব্যবস্থা সহজ বা তুলে নিচ্ছে অনেক দেশ। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ দেখা যাচ্ছে। সেসব দেশের তালিকায় এবার যোগ হয়েছে কেনিয়া।

আফ্রিকা মহাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত ১২ ডিসেম্বর ঘোষণা দেন, কেনিয়ায় আসতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

যার অর্থ আর মাত্র পাঁচদিন পর বাংলাদেশিসহ বিশ্বে সব দেশের নাগরিকরাই ভিসা ছাড়া কেনিয়ায় যেতে পারবেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।

যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী নায়রোবিতে দেওয়া এক বক্তব্যে কেনিয়ার প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দিয়ে বলেন, ‘বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না।’

আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো।

বিজ্ঞাপন

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ