মতলব উত্তরে ৩দিনের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ৬:২৫
Link Copied Successfully!
মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
৩ দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় কৃষি যন্ত্রপাতি কর্ণার, কৃষি পরামর্শ কর্ণার, জৈব বালাই ব্যবস্থাপনা কর্ণার, বালাইনাশক কর্ণার, সার ও বীজ কর্ণার, সবজি কর্ণার, ফল কর্ণার, ভেষজ বালাই ব্যবস্থাপনা কর্ণার প্রদর্শন সহ ১০টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির ব্যবহার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এ ধরনের প্রযুক্তি মেলার আয়োজন করা হচ্ছে। মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন।
শৈত্যপ্রবাহের কারণে কৃষির ক্ষতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলাসহ অন্যান্য যেসব ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে, শুকনা বীজতলা তৈরিসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা রোধ করা সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের