
মতলব উত্তরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ২০০৫ ব্যাচের পূর্ণমিলনী
Link Copied Successfully!

দীর্ঘ ১৮ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের সাথে মিলন মেলায় বসে এসএসসি ব্যাচ-২০০৫এর বন্ধুরা। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ছোটবেলার সেই বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে সে কি কান্না। তবে এ কান্না দুঃখের নয় আনন্দের বহিঃপ্রকাশ মাত্র। অনেকে আবেগে আপ্লুত হয়ে ওঠে। অনেকে আবার আনন্দে চোখে পানি ধরে রাখতে পারেনি। তাদের চোখ বেয়ে অশ্রু ধারা ঝরতে দেখা গেছে। সেই ফেলে আসা অতীতের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেটে যায় এসএসসি ২০০৫ ব্যাচের বন্ধুদের সারাটা দিন।
বন্ধুত্বের টানে বন্ধুর পানে’ সুখে-দুঃখে পাশে, বন্ধুর জন্য বন্ধু এই শ্লোগান ধারণ করে মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের নয়াকান্দি মেঘনা নদীর তীরে ২০০৫ ব্যাচের আয়োজনে মতলব উত্তরে বন্ধু ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতায়,আনিছা, লূবনা, আরিফুল ইসলাম রাজন, তাহের, মামুন, শহিদ, সাকিব, ডালিম পাশা, দিপালী,পান্না।
এই মিলন মেলায় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন,
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আলআমিন সরকার বিজয়, শাহাদাত কায়ছার শহিদ, এম এ তাহের, আব্দুল মুকিত সজিব, মামুন হোসেন সুমন, হুমায়ুন কবির, এ আই রাজন, ইকবাল হোসেন, শাকিল হোসেন, আব্দুল বাতেন, বি এম আশাদ, মেহেদী হাসান রুবেল, বিল্লাল হোসেন, আমিন, সালেহ আহম্মেদ তুহিন, আরিফ হোসেন, মরিয়ম আক্তার, শিউলি আক্তার ,আনিসা আক্তার, আনোয়ারা আক্তার, জুলিয়া আক্তার, জিবু আক্তার, জুবলি আক্তার, রুনা আক্তার, রত্না আক্তার, পান্না আক্তার, রফিকুল ইসলাম, রুপালি আক্তার, শাহনাজ আক্তার।
H/A








