মতলব উত্তরে বাড়ছে শীত, গরম কাপড় বিক্রির ধুম

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৩ | ৫:৪৮
Link Copied Successfully!
মতলব উত্তরে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। সেই সঙ্গে পুরোনো গরম কাপড়ের বিক্রির ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
দামে কম এবং মানে ভালো হওয়ায় পুরোনো গরম কাপড়ের চাহিদা বেশি থাকে। ফলে অস্থায়ী দোকানগুলোতে বেচাকেনাও ভালো হয়।
পৌরসভার ছেংগারচর বাজারের থানা রোড চৌরাস্তার মোড়ে অবস্থিত পুরোনো কাপড়ের দোকানগুলো সব সময় জমজমাট থাকে।এ ছাড়া উপজেলার কালির বাজার, নতুন বাজার, সাহেব বাজার,  ও আমিরাবাদ এলাকায় পুরোনো গরম কাপড় দেদার বিক্রি হতে দেখা যাচ্ছে।
পুরোনো গরম কাপড়ের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শীতের শুরু, অর্থাৎ অগ্রহায়ণ মাস থেকে এ কাপড়ের চাহিদা শুরু হয়ে তা অব্যাহত থাকে মাঘের শেষ পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, পৌরসভার ছেংগারচর বাজারের থানা রোড চৌরাস্তায় রোডের দুই পাশে কয়েকজন ‍বিক্রেতা কাপড় বিক্রি করেন। আগে এই বিক্রেতারা উপজেলার বিভিন্ন বাজারে ফুটপাতে দোকান করতেন।
পুরোনো কাপড়ের ব্যবসায়ীরা জানান, তারা মোট ২৫জন বিক্রেতা উপজেলার বিভিন্ন জায়গায় পুরোনো কাপড় বিক্রি করেন। এ শীত মৌসুমে তাঁরা সবাই মিলে অন্তত ২০০ বেল কাপড় বিক্রি করেন। কোরিয়া, তাইওয়ান, জাপানসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এ কাপড়গুলো বাংলাদেশে আনা হয় জাহাজে।
পুরোনো জ্যাকেট কিনতে এসে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র আশ্রাফুল আলম সিয়াম বলেন, কিছু পোশাক আছে দামে কম এবং দেখতেও বেশি পুরোনো লাগে না। সেসব থেকেই খুঁজে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে আমি একটা জ্যাকেট কিনতে এসেছি।
ঠাকুরচর গ্রামের ভ্যান চালক মোশাররফ হোসেন নিজের মা ও মেয়ের জন্য কিনতে এসেছেন উলের মোটা সোয়েটার। মোশাররফ হোসেন বলেন, এক থেকে দেড় শ টাকার মধ্যে মোটা ভালো সোয়েটার পাওয়া যায়। আমার বৃদ্ধা মা ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের জন্য তাই কিনতে এসেছি। আমাদের তো বেশি দাম দিয়ে নতুন পোশাক কেনার সামর্থ্য নাই। বাইরের এই পুরোনো গরম পোশাক না থাকলে আমরা বিপদেই পড়ে যেতাম।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২