শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৩ | ৬:০৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ ডিসেম্বর) গত বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
এ সময় তিনি বলেন, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত যেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবিকে। বাঙ্গালি জাতীকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙ্গালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা সভাপতিত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আল-এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ রাশেদ মোবারক,  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক শাহাজান প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, সমবায় অফিসার ফারুক আলম, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, নির্বাচন অফিসার আবু তাহের, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, আরএমও হাসিবুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, আমান উল্লাহ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২