চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৩ | ৩:২৯
Link Copied Successfully!

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর।

 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বলেন, আমরা অনেক দিবস পালন করি। সবগুলো দিবসেরই গুরুত্ব রয়েছে। কিন্তু শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব আমাদের নিকট অনেক বেশী।

বিজ্ঞাপন

 

যে কারণে আজকের এই আলোচনায় নতুন প্রজন্মকে আমন্ত্রণ জানিয়েছি। কারণ তাদেরকে বুদ্ধিজীবী কারা ছিলেন জানাতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

বিজ্ঞাপন

 

ডকুমেন্টারি প্রদর্শন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা