মতলব উত্তরে খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত গাছিরা

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৩ | ৭:৩৮
Link Copied Successfully!
ঋতুচক্রের হিসাবে শীত শুরু হবে কদিন বাদেই। প্রকৃতিতে ইতিমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। শীতের আগমন উপলক্ষে খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন মতলব উত্তর উপজেলার বেশির ভাগ গাছি।
উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে গাছিদের খেজুরের রস সংগ্রহের প্রস্তুতির চিত্র। অনেকে গাছ প্রস্তুত করে শুকাতে দিয়েছেন। কেউ কেউ খেজুরের রস সংগ্রহ করে বাজারে বিক্রিও শুরু করেছেন। আবার অল্প হলেও কিছু গাছিকে এখনো খেজুরের গাছ পরিষ্কার করতে দেখা গেছে। গাছিরা জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যে গাছ থেকে পুরোদমে শুরু হবে রস সংগ্রহের কাজ।
চরপাথালিয়া গ্রামের রিপন দাস বলেন, শীত এলেই খেজুর রসের গুড় দিয়ে তৈরি ভাবাপিঠা, পুলিপিঠা, রসপিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায়। খেজুরের গুড়ের তৈরি পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু।
হাঁপানিয়া গ্রামের জসিম উদ্দিন বলেন, শীতের সকালে রস ব্যবসায়ীরা সকাল সকাল উঠে হাঁক ছাড়েন, ‘এই রস আছে, রস’। খেজুরের রস খেতে সত্যিই সুস্বাদু। গাছিরা গাছ প্রস্তুত করছেন এখন।
ষাটনল গ্রামের গাছি মনিরুল ইসলাম বলেন, ‘গাছগুলো প্রস্তুত করেছি। এক সপ্তাহ পর গাছে কলস বাঁধব। শীতের শিশির যত বাড়বে, তত বেশি রস বের হবে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে রস সংগ্রহ শুরু হবে। ১৪টি গাছের কাজ শেষ করেছি। এই মৌসুমে আশা করছি ভালো লাভ হবে। অনেক সময় রস বিক্রি করি। আবার এই রস দিয়ে একসময় গুড় তৈরি করেও বিক্রি করতাম। খেজুরের রস সুস্বাদু হওয়ার কারণে সব বয়সী মানুষের কাছে এটা অনেক জনপ্রিয়।
গাছি নাছির উদ্দীন বলেন, গাছ পরিষ্কার করা হয়ে গেছে। খেজুরের রসের চাহিদা ব্যাপক। কিন্তু এখনো পর্যাপ্ত রস না পাওয়ায় দিতে পারছি না। দুই কলস রস সংগ্রহ করলে ১ কেজি গুড় তৈরি হয়। আর রস বিক্রি হয় ১ গ্লাস ২০ টাকা করে। গুড় বিক্রি হয় ২৫০ থেকে ২৭০ টাকা কেজি দরে।
তিনি আরও বলেন, ‘আজ যে সামান্য রস পেয়েছিলাম, তা সকালে বিক্রি করে বাড়ি চলে এসেছি। সামনের সপ্তাহ থেকে পুরোদমে রস সংগ্রহ শুরু হবে, ব্যস্ততাও বেড়ে যাবে। রস সংগ্রহ চলবে প্রায় চার মাস। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা আয় হয়। কারণ খেজুরের রস সংগ্রহের জন্য কোনো খরচ হয় না। তবে ঝুঁকি নিয়ে গাছ প্রস্তুত ও রস সংগ্রহ করতে হয়।
মতলব উত্তর উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় বেশ ভালো সংখ্যায় খেজুর গাছ আছে। কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে খেজুরের রস সংগ্রহের কাজ। আর খেজুরগাছ সাফ করে যে পাতাগুলো রাখা হয়, সেগুলো দিয়ে বিভিন্ন নকশার পাটি তৈরি করা হয়।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, শীত মনে করিয়ে দেয় সুস্বাদু খেজুরের রস ও গুড়ের কথা। গাছিরা রস সংগ্রহ করে বিভিন্ন গ্রামে বিক্রি করে বেড়ান। তা ছাড়া জ্বাল দিয়ে গুড় তৈরি করেও বেশি দামে বিক্রি করেন। আশা করছি এবার গাছিরা লাভবান হবেন। চাষিদের বলাও হয় জমির আইল দিয়ে কিছু খেজুরগাছ লাগাতে। মতলব উত্তর উপজেলার মাটি ভালো হওয়ার কারণে রসও সুস্বাদু হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২