মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ৯:২৯
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে ছোটহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানাযায়, বৃত্তি পরীক্ষায় ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।  বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম  বলেন, বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,
তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, ম্ল্যূবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব।
মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা বেলায়েত হোসেন, চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়  সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, প্রকৌশলী ইব্রাহিম মিয়া নান্নুু, নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী বশির সরকার, রোকনুজ্জামান খান, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগন দক্ষিনের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস’সহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, মাও. আরিফ উল্ল্যাহ (রা.) ও মাও. কুদরত উল্ল্যাহ ফাউন্ডেশন সমাজে মাদক, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের চেষ্টা থাকবে এই. বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করব আমরা।’
এ সময় উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২