সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Default User
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২০ | ৮:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সকল সদস্যের উপস্থিতিতে ঐক্যমত্যের ভিত্তিতে আনন্দঘন পরিবেশে (২০২০-২০২২) ৩৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়। এতে মানিক ভৌমিক (দৈনিক চাঁদপুর প্রতিদিন) কে সভাপতি, মোহাম্মদ মহিউদ্দিন (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক চাঁদপুর কণ্ঠ) কে সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ (পাক্ষিক কচুয়া কণ্ঠ) কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটি গঠন উপলক্ষ্যে বিকাল সাড়ে তিনটায় সাধারণ সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, সদস্য সফিকুর রহমান মোল্লা, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সিনিয়র সহসভাপতি আতাউল করিম, সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দিন মানিক প্রমুখ।

কমিটির অন্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউল করিম (দৈনিক বাংলাদেশের খবর), সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল (দৈনিক বজ্রশক্তি ও দৈনিক চাঁদপুর দর্পণ), আফাজউদ্দিন মানিক (দৈনিক জনতা), আমির হোসেন দৈনিক ইলশেপাড়) ও মানিক সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক চাঁদপুর প্রবাহ), মোঃ ইউনুছ (দৈনিক আলোকিত চাঁদপুর) ও কাউছার আহমেদ (দৈনিক ইনকিলাব)। সহ-সাংগঠনিক মাসুদ রানা (দৈনিক সিএনএনএ বাংলা), দপ্তর সম্পাদক শান্ত ধর (দৈনিক যায় যায় দিন ও দৈনিক সুদিপ্ত চাঁদপুর,সাপ্তাহিক পাঠক সংবাদ অনলাইন লাইফ টিভি চ্যালেন মেঘনা টিভি, ); কোষাধ্যক্ষ মহসিন হোসেন (দৈনিক বিশ্ব মানচিত্র), প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা (দৈনিক মতলবের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সাহিত্য বিষয়ক সম্পাদক আলী আক্কাছ তালুকদার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন আবুল হোসেন (দৈনিক ইত্তেফাক), প্রিয়তোষ পোদ্দার (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক চাঁদপুর দর্পণ), রাকিবুল হাসান (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক চাঁদপুর কণ্ঠ), জিসান আহমেদ নান্নু (দৈনিক যুগান্তর ও দৈনিক চাঁদপুর বার্তা), সনতোষ চন্দ্র সেন (দৈনিক চাঁদপুর সংবাদ), মোঃ সফিকুল ইসলাম মোল্লা (দৈনিক সংবাদ ও দৈনিক রূপসী বাংলা), মোঃ হাবীব উল্যাহ হাবিব (পাক্ষিক কচুয়া কণ্ঠ), মনির হোসেন মুন্সী (দৈনিক চাঁদপুর প্রবাহ) ও সৈয়দ আব্দুল জব্বার বাহার (সাপ্তাহিক অপরাধ কণ্ঠ), সম্মানিত সদস্যরা হচ্ছেন- কাদের পলাশ (চ্যানেল একাত্তর), শ্যামল কান্তি ধর (দৈনিক আজকের জীবন), ফয়সাল আলম (দৈনিক ডেসটিনি), নুরুন্নবী পাঠান (প্রবাসী কণ্ঠ)। সাধারণ সদস্যরা হচ্ছেন- রাসেল (সাপ্তাহিক শপথ), সাইফুল ইসলাম (আমার সংবাদ), জামাল হোসেন (দৈনিক গণজাগরন)।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আফাজউদ্দিন মানিক ও গীতা পাঠ করেন সনতোষ চন্দ্র সেন। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।
বিভিন্ন মহলের,সামাজিক সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা