‘যদি আমি সত্যিই মারা যাই’ কবিতার কবি ইসরায়েলি হামলায় নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ৭:০২
Link Copied Successfully!

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারির নিহত হয়েছেন। শুক্রবার গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন তিনি।

রিফাত আলারির ফিলিস্তিনের একজন বিখ্যাত এবং তরুণ কবি ছিলেন। তিনি ছিলেন ফিলিস্তিনের নতুন প্রজন্মের সেই সব সাহিত্যিকদের অন্যতম নেতা, যারা তাদের সাহিত্য রচনার মাধ্যম এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আরবির পরিবর্তে ইংরেজিকে বেছে নিয়েছিলেন।

৭ দিনের যুদ্ধবিরতি শেষে গত ১ ডিসেম্বর গাজায় উপত্যকায় ফের ইসরায়েলি স্থল ও বিমান বাহিনীর অভিযান শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার লেখা কবিতা ‘যদি আমি সত্যিই মারা যাই’ (ইফ আই মাস্ট ডাই) রীতিমতো ভাইরাল হয়েছিল।

রিফাত আলারিরের ভাইরাল হওয়া সেই কবিতা

 

বিজ্ঞাপন

আলারির মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে যুদ্ধ কবলিত গাজায় চরম ঝুঁকি নিয়ে সভার আয়োজন করেছিলেন তার বন্ধুরা। সেই সভায় উপস্থিত ছিলেন গাজার অপর কবি এবং রিফাত আলারির বন্ধু মোসাব আবু তোহা।

এক ফেসবুক পোস্টে আবু তোহা বলেন, ‘আলারির বলত, তার বাড়িতে যদি কখনও ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে আসে, তাহলে আশে পাশে আর কিছু না থাকলে কলম হাতে নিয়ে সে তাদের প্রতিরোধ করবে। কিন্তু সেই ভাগ্য আর তার হলো না। তার নিহত হওয়ার সংবাদে আমার হৃদয় ভেঙে গেছে।’

সূত্র : দ্য গার্ডিয়ান

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা