মতলব উত্তরে দীপু চৌধুরীর স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

Default User
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ১১:১৫
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ,চাঁদপুর -২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আমার জেষ্ঠ ছেলে দীপু চৌধুরী ছিলো মতলবের যুব সমাজের অহংকার। সে এতো তারাতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে তা কল্পনাও করতে পাড়িনি। তার অকাল মৃত্যুেতে শোকাহত। তাঁর জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ জান্নাতবাসী করেন।
তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে এবং বিজয়ী করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মতলব উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ঘাঁটি। নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।
৯ ডিসেম্বর (শনিবার) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর পৌর যুবলীগের উদ্যেগে পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপূর স্মরনে আলোচনা সভা,মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ন সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, পৌর মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার আশফাক চৌধুরী মাহী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার , সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী প্রমুখ।
পরে মরহুম দিপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া করা হয়েছে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর ইন্তেকাল করেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু