মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুর্নগঠন করা হয়েছে

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ১০:৫৫
Link Copied Successfully!
বৃহত্তম সেচ প্রকল্প মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুর্নগঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার মোঃ আলাউদ্দিন।
৯ ডিসেম্বর শনিবার উদ্দমদী ফেডারেশনের কার্যালয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্বের কমিটির সদস্যরা পদত্যাগ করেন। পরে উপস্থিত সকলের সমর্থন ভোটে নতুন কমিটি পুর্নগঠন করা হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সদস্য খাজা আহমেদ, সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি সফিকুল ইসলাম, সদস্য মাহবুব আলম বাবু, সদস্য বজলুর রহমান সহ আরো অনেকে।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন খোরশেদ আলম।  সভার শুরুতে উপস্থিত এসোসিয়েশন ও টার্নআউট কমিটির সদস্যবৃন্দ বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে আলোচনা, পর্যালোচনা এবং মতামত ব্যক্ত করেন। আগামী দিনে ফেডারেশনের কার্যক্রম আরো প্রসারিত করার লক্ষ্যে সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা পদত্যাগ ঘোষণা করেন।
পরে নতুন কমিটি পুর্নগঠনের লক্ষ্যে উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসকে সভাপতি ও সরকার মোঃ আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক পদে সমর্থন ভোট দিয়ে কমিটি পুর্নগঠন করেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।
পরে শুভেচ্ছা বক্তব্যে ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমরা সবাই ভাই ভাই। কে কি পদ পেলাম তা বড় কথা নয়। কৃষকের জন্য, মতলবের মানুষের জন্য কে কতটা কাজ করল তা দেখার বিষয়। আপনারা আমাকে নতুন করে ফেডারেশনের দায়িত্ব দিলেন, তাই আমি সর্বোচ্চ চেস্টা দিয়ে ফেডারেশনকে ঢেলে সাজাবো এবং কৃষকদের সুবিধা আদায়ে কাজ করবো। সেজন্য সবাইকে আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নত দেশের শিখরে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের সেচ প্রকল্প উন্নয়নে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, সেজন্য মতলববাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন বলেন, আমি এই ফেডারেশনে যুক্ত হওয়ার পর থেকে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করে যাব। কার কি সমস্যা আছে তা আমাদের জানাবেন। আমরা সকলে মিলে এই সেচ প্রকল্পটিকে আরো গতিশীল করবো।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান