৮ ডিসেম্বর শুরু হচ্ছে চাঁদপুর বিজয় মেলা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৩ | ১২:৫৮
Link Copied Successfully!

চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩২তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা আগামী একমাসব্যাপী চলবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান লে. (অব.) এমএ ওয়াদুদ এ তথ্য জানান।

তিনি বলেন, মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে। আশা করি সকলের সহযোগিতায় এবছরও আমাদের আয়োজন সফলতা পাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জানা যায়, মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।

মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ জানান, ইতিমধ্যে মেলার প্রায় সকল কাজ শেষ পর্যায়ে। সময় কম থাকায় বিভিন্ন জেলা থেকে আগত স্টল মালিকরা তাদের শেষ অংশের কাজ সেরে নিচ্ছেন। মেলায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ও মেলার শৃঙ্খলা কমিটির সদস্যরা সর্বদা নজরদারি রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা