মাত্র ছয় মাসেই কোরআনে হাফেজ আব্দুল্লাহ্ ও হাসানত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৩ | ১১:৩৮
Link Copied Successfully!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালা নামায, রোজা, হজ্ব, যাকাত ও হারাম হালালের পাশাপাশি তাঁর সৃষ্টি রহস্য সম্পর্কে দৃশ্যমান ও অদৃশ্যমান অনেক বিষয়াদি সম্পর্কে অসংখ্য আয়াত নাযিল করেছেন। যা চমকপ্রদ ও মানুষের আবিস্কৃত জ্ঞান বিজ্ঞানের সঙ্গেঁ সঙ্গতিপূর্ণ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহাগ্রন্থ আল কোরআন মাত্র ছয় ও সাত মাসেই আয়ত্ত্ব করেছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের হযরত খাজা বেগম(রহ:) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ১২ বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহ আল আপন ও মো. হাসানত।

এতো দ্রুত সময়ে মহাগ্রন্থ আল কোরআন মুখস্ত করায় দুই কৃতি শিক্ষার্থী’কে হযরত খাজা বেগম(রহ:) মাদ্রাসা’র আয়োজনে ফুলেল শুভেচছা, সম্মাননা স্মারক ও পাগড়ী প্রদান করেন সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী ও মোহাম্মদ আলী নকশে বন্দি। অল্প সময়ের মধ্যে হেফজ্ সম্পন্ন করায় কৃতি দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন হযরত খাজা বেগম উম্মে কুলছুম(রহ:) হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

এদিকে সদ্য হেফজ সম্পন্ন করা হাফেজ মো. আব্দুল্লাহ আল আপন ও হাফেজ মো. হাসানত বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে খুবই পছন্দ। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে অতি দ্রুত হেফজ সম্পন্ন করতে পেরেছি। একজন ভালো মানের আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে সে জন্য দোয়া কামনা করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা