চাঁদপুর-২ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৩ | ৬:৫০
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার ৪ঠা ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি দলীয় মনোনীত লাঙ্গল প্রতিকের এমরান হোসেন মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দলীয় মনোনীত একতারা প্রতিকের প্রার্থী শাহ মো. মনির হোসেন বেপারি, জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতিকের প্রার্থী ওবায়েদ উল্লাহ মোল্লা, জাতীয় সমাজ তান্ত্রীক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মশাল মনোনীত প্রার্থী অধ্যাপক হাছান আলী শিকদার এবং মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলম।
এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭ জনের মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত প্রত্যেক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০