কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৩ | ৭:৩৮
Link Copied Successfully!

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গোসলে নেমে এক পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর পৌনে ১২টায় দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন নাটোর পৌরসভার বনপাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) এবং তাঁর স্ত্রী ও একই এলাকার সুলতান আলীর মেয়ে সাবিকুন্নাহার (২৮)।

ট্যুরিস্ট পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে পর্যটক দম্পতি ওঠেন সৈকতের পাশের সিগাল হোটেলে। তাঁদের বরাদ্দ দেওয়া হয় ৩২৭ নম্বর কক্ষটি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দুজন হোটেল কক্ষ থেকে বের হয়ে সৈকতে যান। সৈকতের চেয়ার ছাতায় (কিটকটে) বসে কিছুক্ষণ সময় কাটান। তারপর দুজন গোসল করতে সমুদ্রে নামেন।

বিজ্ঞাপন

সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার কাজে নিয়োজিত বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি সেফের সুপারভাইজার ওসমান গণি বলেন, বিরোধী দলের কয়েক দফার অবরোধ-হরতাল কর্মসূচির কারণে সৈকতের পর্যটকের উপস্থিতি একেবারেই কমে গেছে। গত শনিবার প্রথম দফার ট্রেনে চড়ে এক হাজার এবং বিভিন্ন যানবাহনে আরও চার হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। আজ সকালে সুগন্ধা পয়েন্টে দেড় হাজার পর্যটক গোসলে নামলেও উত্তর পাশের সিগাল পয়েন্টে লোকজনের তেমন ভিড় ছিল না। ফাঁকা সৈকতে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটল।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ