আওয়ামীলীগ নেতা দিপু চৌধুরীর জানাজায় হাজারো মুসল্লীর ঢল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৩ | ৬:৩৮
Link Copied Successfully!

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, যুবকদের আইকন প্রিয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে তার জানাজার নামাজে।

রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরের নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিপু চৌধুরীর জানাজার নামাজে হাজারো মুসল্লীর আগমন ঘটেছে।

জানাজা নামাজের পূর্বে মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, মরহুমের পিতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বিজ্ঞাপন

এসময় তিনি আবেগ জড়িত কন্ঠে বলেন, পিতার কাদে সন্তানের লাশ যে কত ভারী তা একমাত্র সন্তান হারা বাবারাই বুঝে। আজ হাজার হাজার জনতা উপস্থিতি দেখে মনে হচ্ছে আপনারা আমার ছেলেকে কতটুকু ভালোবাসেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার বড় ছেলে তানভীর হুদা, মতলব উত্তর উপজেলা আওয়মীলীগের সভাপতি এ্যাড.রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ মাস্টার, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচ কবির আহম্মেদ, মতলব উত্তর উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, মরহুমের ছোট ভাই রাশেদুল হোসেন রনি চৌধুরী, মরহুমের বড় ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যরিষ্টার আশফাক চৌধুরী মাহি ও তার ছোট ভাই রাহি চৌধুরী প্রমুখ।

বাদ আছর মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২