হাজীগঞ্জে ফসলি জমিতে ঘর-বাড়ী: জলাবদ্ধতায় প্রায় ২০ কোটি টাকার শীতকালীন সবজি নষ্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ | ১:২৮
Link Copied Successfully!
ঘূর্ণিঝড় মিধিলি’র পর পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ৪০ হেক্টর জমিতে রবি মৌসুমের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে সহস্রাধিক কৃষকের। কৃষি বিভাগ বলছে, জলাবদ্ধতার কারণ নির্ধারণ করে কৃষি এলাকাগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে নিরসন ও গণসচেতনতা তৈরী করা হবে।
কৃষক আবুল বাশার। দুই একর জমিতে শীতকালীন সবজি খিরা, শশা, মিষ্টি কুমড়া চাষাবাদ করেন। হঠাৎ ঘূর্ণিঝড় মিধিলির বৃষ্টির পানি জমে এখন সব ফসল নষ্ট হয়ে গেছে। এভাবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার ৪০ হেক্টর জমির প্রায় ২০ কোটি টাকার শীতকালীন ফসল নষ্ট হয়েছে। কৃষি জমিতে অপরিকল্পিত বসতবাড়ী নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতায় বছরের দুইবার ফসল নষ্ট হয় বলে দাবী করেন কৃষকেরা।
ওই এলাকার কৃষক মোস্তফা, কবির মিয়াজী, মো. জসিম গাজী ও রফিক দত্ত জানান, তাদের নিজেদের জমির ফসল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি মাড়কী উত্তর ও পশ্চিম পাড়ার প্রায় দুই শতাধিক কৃষকের রবি মৌসুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাড়কী পশ্চিম পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শফিউল্লাহ মিয়াজী জানান, তাদের এলাকার কৃষক খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা পানি নিষ্কাশনের খাল বন্ধ করে রেখেছে তাদের বিষয়ে জনপ্রতিনিধিদের সরেজমিন এসে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকার তিন ফসলি জমিগুলো আর আবাদ হবে না। পতিত পড়ে থাকবে বছরের অধিকাংশ সময়।
বলাখলাল গ্রামের কৃষক বিল্লাল হোসেন জানান, ৫ একর জমিতে লাউ, চালকুমড়া, মিস্টি কুমড়া, খিরা ও শসা চাষ করেছিলাম। বৃষ্টির পানিতে সবগুলো ফসলে পচন ধরেছে। এখন কীভাবে চলবে সংসার আর কীভাবে কিস্তি পরিশোধ করবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের  মাড়কী উত্তর পাড়া, পশ্চিম পাড়া, পৌর এলাকার বলাখাল ও সদর ইউনিয়নের অলিপুর গ্রামের ফসলি মাঠে বেশি ক্ষয়ক্ষতি হয়। এসব মাঠের কৃষকেরা বিভিন্ন সমিতি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এখন দুশ্চিন্তা পড়েছে। কৃষকদের সমস্যা নিরসনের কৃষি অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ চান এলাকাবাসী।
উপজেলা কৃষি বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ে উপজেলার আগাম শীতকালীন সব্জির মধ্যে ২৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া ও লাউ ১৫ হেক্টর জমিতে সরিষা, আলু, মরচি, খিরা, শসা, টমেটু, ফুল কপি, রসুন ও পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলছেন, সরকারি খাল ভরাট বা মাছ চাষ করে জলাবদ্ধতা  তৈরি করে বাড়ী ঘর নির্মাণ করার কোন বিধান নাই। ইতোমধ্যে কিছু বাঁধ ভেঙে দেয়া হয়েছে। অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ব্যবস্থা নেয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
উপজেলার প্রায় সাড়ে চার লাখ বাসিন্দা কৃষি ও প্রবাসী আয়ের উপর নির্ভর।  কৃষকদের ফসলি মাঠ সুরক্ষায় দ্রুত হস্তক্ষেপ চান চাষীরা।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু