কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৩ | ৪:৩৭
Link Copied Successfully!

বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। আর তাতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পটোল ৩০ থেকে ৪০ টাকা, আলু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা, পেঁয়াজপাতা ৫০ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা এবং বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আর প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা ও লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা শাক এবং পালং শাক ১০ থেকে ১৫ টাকা এবং লাউ শাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সাধারণ আমাদের দেশে শীতের সময় সবজির দাম কম থাকে। শীত আসতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমছে প্রায় সব ধরনের সবজির। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।

বিজ্ঞাপন

এক ক্রেতা জানান, কিছুদিন আগেও ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এখন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম। তবে টমেটোসহ দু-একটি সবজির দাম এখনও উল্লেখযোগ্য হারে কমেনি।

আরেক ক্রেতা  জানা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে সবজির দাম সামনে আরও কমবে বলে মনে হচ্ছে। সবজির দাম কমায় স্বস্তিতে আমাদের মতো সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আরও কমবে বলে মনে হচ্ছে।

বিজ্ঞাপন

রিয়াদ নামে এক সবজি বিক্রেতা জানান, দেশে শীত আসতে শুরু করায় বাজারে শীতকালীন সবজির জোগান বেড়েছে। এর ফলেই কমছে দাম। সামনে সবজির দাম আরও কমবে বলেও জানান তিনি।

সূূত্র : ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ