গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৩ | ৩:২১
Link Copied Successfully!

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে তা কার্যকরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। এরমধ্যে গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার।

ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের ৭১ সেনা নিহত হয়েছেন। গত মাসের শেষদিকে গাজায় স্থল অভিযান ‍শুরু করে ইসরায়েল। তবে ফিলিস্তিনের দাবি, ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় গাজায় ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, গত তিন দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত ১০টি যানবাহন ধ্বংস করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের ‘তীব্র সংঘর্ষ’ চলছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য মতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১৩ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। নিহতদের ভেতর শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এ ছাড়া এসব হামলায় তিন হাজারেরও বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা