
কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী জুম্মান গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার পলাশ থানার পলাশ (নতুন বাজার) গ্রামের শেখ আবুল খায়েরের ছেলে শেখ জুম্মান (২৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর
দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








