হাইমচরে গাইড বই কোম্পানীর প্রশ্ন দিয়ে নেয়া হচ্ছে মাদ্রাসার পরীক্ষা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৩ | ৪:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালী হামিদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার কথা থাকলেও গাইড বই প্রকাশনা কোম্পানী লেকচার পাবলিকেশন্স এর প্রশ্নপত্র দিয়ে বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে। যা মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়মের বহির্ভূত। শুধুমাত্র এই প্রতিষ্ঠানেই নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক প্রতিষ্ঠানেই গাইড বই কেনার বিনিময়ে এভাবেই প্রাতিষ্ঠানিক পরীক্ষা নিচ্ছেন। এতে করে পাঠ্যবই থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা। গাইড বইয়ের উপর নির্ভর হয়ে পড়ছে।

রোববার সকালে কাটাখালী হামিদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা প্রকাশনা থেকে সরবরাহ করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার কক্ষে গিয়ে দেখা গেছে সরবরাহকৃত প্রশ্নে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দিচ্ছেন গণিত এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিচ্ছেন আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা। এই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হয় ১২ নভেম্বর। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের ভূমিদাতা পরিবারের সদস্য সোহরাব হোসেন জানান, মাদ্রাসার যিনি অধ্যক্ষ তিনি নিজের ইচ্ছেমত কাজ করেন। তিনি কমিটির লোকজনের সাথে কোন বিষয়ে পরামর্শ করেন না। যেভাবে কোম্পানীর প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে, এতে শিক্ষার্থীদের ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে এবং পাঠ্যবই থেকে দূরে সরে যাবে।

বিজ্ঞাপন

মাদ্রাসার পরিচালানা কমিটির সদস্য আমির হামজা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ হোসেন খান কোন কাজ করার আগে আমাদেরকে জানান না। তিনি অনিয়ম করার কারণে আমরা এসব বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। তবে এতে কোন ফলাফল দেখছি না।

মাদ্রাসার শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত বছর এবং এ বছর আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নপত্রই লেকচার পাবলিকেশন্স এর সরবরাহ করা। আমাদের পাঠ্য বইয়ের সাথে অনেক সময় এই প্রশ্নপত্রের মিল থাকে না। তাদের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে হলে তাদের গাইড বই বাধ্যতামূলক পড়তে হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ হোসেন খান বলেন, প্রকাশনার প্রশ্ন দিয়ে শুধু আমরাই না, অনেক প্রতিষ্ঠানই পরীক্ষা নিচ্ছে। এগুলো বড় করে দেখার কিছু না। এসব বিষয়ে পত্রিকায় লিখে কোন কিছু হবে না।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালকে এই বিষয়টি জানানো হয়। তিনি বলেন-এভাবে প্রকাশনার প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ার কোন নিয়ম নেই। প্রত্যেক প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় শিক্ষকরাই প্রশ্ন তৈরী করে পরীক্ষা নিতে হবে। এই প্রতিষ্ঠান যদি কোন অনিয়ম করে পরীক্ষা নেয় এবং প্রমানিত হয়, তাহলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন