মতলব উত্তরে ইমাম মাদ্রাসার সুপার ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ৬:৩৪
Link Copied Successfully!
মতলব উত্তরের বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার সুপার ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করছে। দেশে ৫শ’ ৬০টি মডেল মসজিদ নির্মান করছে, যেন ইসলামের রিসার্চ করতে পাড়ে। কওমি মাদ্রাসাকে স্কৃতি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। বিশ্ব এজতেমার জায়গা ও মাদ্রাসা বোর্ড তৈরি করে গেছে।
তিনি আরো বলেন, আপনারা দোয়া করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার যেনো প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন করতে পারে। আমি সাদ্য অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। আমার জন্য দোয়া করবেন আবার যেনো নৌকার টিকেট নিয়ে আপনাদের মাঝে আসতে পাড়ি এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সেবা করতে পারি।
বিশেষ অতিথির বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, ফরাজি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্ত্বে ও নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মতলব উত্তর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাড়ে পাচঁআনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আলী হোসেন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়মীলীগের সহ-সভাপতি জিকে ফয়সাল, ফরাজীকান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য আতাউর রহমান সবুজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দশানী আল-আমীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ সরকার, আমিয়াপুর হযরত বিবি মা মহিলা মাদ্রাসার সুপার মুফতি ফারুক হোসাইন, ইসলামি ফাউন্ডেশনের সদস্য রাজিব হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান