
কুমিল্লায় ১৩২ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: কাভার্ড ভ্যান জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকা হতে ১৩২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গেল শুক্রবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খাড়েরা গ্রামের মোঃ শামসু মিয়ার ছেলে মোঃ রাসেল (২৪) এবং কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে মোঃ শরীফ (২০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








