ক্রিকেট থেকে অবসরের প্রশ্নে যা বললেন তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!

সপ্তাহখানেক আগেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বর্তমানে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে এই ঘরোয়া লিগে এখনো দেখা যায়নি তামিম ইকবালকে। এমনকি এনসিএলের এবারের আসরের খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে বিসিবি, সেখানেও নাম নেই তামিমের। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে অনেকে চার মিলিয়ে ধরেই নিয়েছেন যে, ক্রিকেটে আর ফিরছেন না তামিম।

তবে এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন তামিম নিজেই। দেশের এক জাতীয় দৈনিকের সাথে দুবাই থেকে কথা বলেছেন তামিম। সব ঠিকঠাক থাকলে ২৮ অক্টোবর দেশে ফেরার কথা তার। অবসরের প্রশ্নে শুরুতে বিস্ময় প্রকাশ করে তামিম বলেন, ‘অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো’

জাতীয় লিগে নিজের না খেলা নিয়ে তামিম বলেন, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’ আবার বাংলাদেশের জার্সিতে আর্ন্তজাতিক ম্যাচে ফিরবেন তামিম, তেমনটাই কী ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমি কোথাও অবসর নিয়ে বলিনি। আর সত্যি বলতে এই মূহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কী খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভাল আছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের খবরাখবর রাখছেন কিনা, এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘টিভিতে খেলা দেখা হয় না। টাইমিং মেলে না। তবে স্কোরকার্ড দেখি।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। আর দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনীয় নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সবসময়ই শুভকামনা।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা