
কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজা’সহ গ্রেফতার দুই: পিকআপ ও মোটর সাইকেল জব্দ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ২৫৬ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজা’সহ গ্রেফতার দুই: পিকআপ ও মোটর সাইকেল জব্দ। একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার হিংগুলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে এমরান হোসেন (২০)। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।


পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় অভিযান পরিচালনা কালে উক্ত অভিযানে ১০৬ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বামুন্দি গ্রামের মৃত মোঃ আবু বকরের ছেলে শাহীন (২৭)। এ সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামী এমরান হোসেন (২০) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এবং গ্রেফতারকৃত আসামী শাহীন (২৭) এর বিরুদ্ধে একই জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








