ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে ছেংগারচর বাজারে মুসল্লিদের বিক্ষোভ ও মানববন্ধন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুসলিমদের মুক্তিকামী জনগণের অধিকার আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জোড়খালী গ্রামের মুসল্লিরা।
শুক্রবার বাদ জুম্মা নামাজের পর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী গ্রামের সকল মসজিদের মুসল্লিদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করা হয়।
প্রথমে বিক্ষোভ মিছিলটি জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মতলব উত্তর থানা হয়ে পূনরায় মতলব উত্তর মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জোড়খালী গ্রামের সকল মসজিদের সম্মানিত ইমামগন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ প্রধান, ছেংগারচর পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সবুজ মিয়া, শ্রমিকলীগ নেতা আমিন মিয়াজী, সমাজসেবক মোঃ লিটন সরকার, বাবু মিয়াজী, রবিউল মিয়াজী, মোঃ জসিম বেপারী, পৌর ছাত্রলীগ নেতা আল আমিন, রিফাত বাবু, ইয়াছিন মিয়াজী, আমির হোসেন, আরাফাত মিয়াজী, মোঃ ইমরানসহ শতাধিক মুসুল্লিা এতে অংশ গ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের মুক্তির পক্ষে ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন মুসল্লিরা।
মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন, দখলদার ইসরায়ল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ কর্মসূচি থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি। আমরা মুসলিমরা একটি দেহের মতো। তাই যখনই বিশ্বের কোথাও মুসলিমরা আঘাত প্রাপ্ত হন, তখনই আমাদের দেহেও আঘাত লাগে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত গত ৯ অক্টোবর শনিবার মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস কর্তৃক মুসলিমদের প্রথম কাবা আল আকসা রক্ষায় “তুফান আল আকসা” মিশনের অংশ হিসেবে ইসরায়েল রকেট হামলা করে। এরই জের ধরে গাজায় ব্যাপক হত্যা ও বর্বরতা চালায় ইসরায়েলী সৈন্যরা। এতে বেসামরিক লোকজন, নারী শিশুসহ শতাধিক নিহত ও সহস্রাধিক মানুষ হতাহতের ঘটনা ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২