মতলব উত্তরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৮:২৯
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভা, শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।স্বাগতক বক্তব্যে শেখ রাসেল দিবসের তাৎপর্য বিস্তারিত তুলে ধরেন বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার শাহজাহান মিয়া।
সভাপতির বক্তব্যে আশরাফুল হাসান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেল।
সেদিন শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা তাঁর জীবনই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তাঁর অবিকশিত অপার সম্ভাবনা। তিনি আরও বলেন, শেখ রাসেল ছিল বন্ধুবৎসল, গরীব দুঃখীদের প্রতি ছিল তার অসীম দরদ ও মমতা। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানবদরদী মানুষ পেত।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের’সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের