
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীরে মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেনির শিক্ষার্থী কামরুন নাহার, গীতা পাঠ করেন দেবরাজ দাস।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এ এইচ এম খোরশেদ আলম, শিক্ষিক প্রতিনিধি মেহেরুন নেছা, মানিক চন্দ্র শীল, মো. শরীফ উল্লাহ্, মো. মঞ্জুর হোসেন প্রমুখ।
পরে শেখ রাসেলের জীবন কাহিনী তুলে ধরেন বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী সানজিদা ইসলাম, সাদিয়া আফরিন, তাসনিম রহমানু শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।








