হাজীগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ 

মজিব পাটওয়ারী 
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৩ | ৯:৪৭
Link Copied Successfully!

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লির।

শুক্রবার নামাজের পর হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বড় মসজিদের মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’, ‘জেরুজালেম বিলংস টু ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, ইমানের বলে বলীয়ান হয়ে আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছি। যদি প্রয়োজন হয় ফিলিস্তিনি মুসলমানদের জন্য এবং ইসরাইলকে ধ্বংস করার জন্য বুকে তাঁজা রক্ত ঢেলে দেয়ার জন্য প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, আজকে আমেরিকা ইসরাইলি সন্ত্রাসীর পক্ষে অবলম্বন করেছে। তাই আজকে সারা বিশ্বের মুসলমানরা সহ আমরা তাদেরকে ধিক্কার জানান এবং তাদের প্রতি ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করেন। বৃটিশদের মতো আমেরিকাও ধ্বংস হবে বলে মন্তব্য করেন তিনি।

ইজরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে বিমান হামলা করে নির্মমভাবে হত্যা করার তার তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

তিনি এও বলেন, আমাদের রাষ্ট্র ও সরকার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন তাই ধন্যবাদ জানান। এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাতিসংঘের সহযোগিতা নিয়ে সারাবিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে একত্রিত করে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

পরিশেষে পাঁচ থেকে ছয় হাজার মুসল্লিদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্তি করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা