হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৩ | ৪:৫৩
Link Copied Successfully!
হযরত মোহাম্মদ (সা.) এর শুভ আগমনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মো. রাব্বি মজুমদার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ। বক্তব্যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরেন। অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোরশেদ আহমেদ মজুমদার, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, শামসুজ্জামান মুন্সী, সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সেলিম মিয়া, ভূমিদাতা পরিবারের সদস্য আলী হোসেন প্রমূখ। বক্তব্য শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোরআন তিলাওয়াত, হামদে বারি তা’আলা, নাতে রাসূল, আজান প্রতিযোগীতা, ইসলামী সংগীত ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের শিক্ষক আ.ন.ম মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে ওই সময়, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিম পাটোয়ারী’সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা