কুমিল্লায় ইবু হত্যা মামলায় গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ | ৪:১২
Link Copied Successfully!

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ওরফে ইবু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গেল ২২ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশ পরিবারের মাধ্যমে শনাক্ত করা হয়। অর্ধগলিত লাশটি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চম্পকনগর গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে ইব্রাহীম হাসান ওরফে ইবু (২৩)।

এরই প্রেক্ষিতে ইবুর স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা নং-৯৫, তারিখ-২৫/০৯/২০২৩ইং ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এজাহার বিশ্লেষণ করে জানা যায় যে, ইবু পেশায় একজন ইজিবাইক চালক। তার সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল। গেল ১৪ সেপ্টেম্বর রাতে বাড়ী থেকে বের হয় । এসময় তার স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে তিনি জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানা সহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে তিনি বাড়ীতে ফিরে না আসলে স্ত্রী সকল আত্নীয় স্বজনদের বাড়ী সহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোঁজাখুজি করেও তাকে খুঁজে পায় না।

গেল ২২ সেপ্টেম্বর লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী মরিয়ম উদ্ধারকৃত অর্ধগলিত লাশ সনাক্ত করে।

র‌্যাব-১১ এর আভিযানিক দল হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী রানা (২৩)ও ৩নং আসামী মোঃ রমজান (৩৫) কে কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ