হাজীগঞ্জে বিয়ের দাওয়াত খেতে এসে ডোবায় ডুবে মৃগী রোগে আক্রান্ত মাকসুদার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩ | ৮:০৭
Link Copied Successfully!

ছোট্ট অবুঝ দুই শিশু সন্তান। চোখে মুখে জড়িয়ে আছে মায়া। কিন্তু এখনো জানেনা পৃথিবীতে মা ডাকার নামটা থেকে বঞ্চিত হয়েছে তারা।

চাচাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবায় ডুবে অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ছোট্ট এই দুই শিশুর মা মাকসুদা বেগম(২৬)। চাচাতো বোন গেল নতুন সংসার সাজাতে আর মাকসুদা বেগম গেল পৃথিবীর শেষ আয়োজন বরণ করে।

সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গাজী বাড়ীতে এ মর্মান্তিক মৃত্যু’র ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ থানায় নিয়ে আসে।

মৃত মাকসুদা বেগমের চাচাতো ভাই মামুন গাজী জানান, মাকসুদা বেগম চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে রবিবার বাবার বাড়ীতে আসেন। বিয়ের দিন সকালে চাচাতো বোনের বাড়িতে সাঁকো পার হয়ে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়।

দীর্ঘ সময় পার হওয়ার পর বাসায় ফিরে না আশায় অনেক খোঁজাখুজি করেও সন্ধান পায়নি স্বজনরা। পরে দুপুরে তার মা ওড়না ভাসতে দেখে ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিজ্ঞাপন

গৃহবধূ মাকসুদা বেগম ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকোড়া খন্দকার বাড়ীর মামুনের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা