
কুমিল্লায় ১১১ কেজি গাঁজা’সহ জুয়েল গ্রেফতার, সহকারী পলাতক


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকা হতে ১১১ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক রবিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বরুড়া থানার ঝিকুটিয়া গ্রামের মোঃ ওহিদ মিয়ার ছেলে মোঃ জুয়েল (১৯)।


পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ঐ রাতেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকার একটি ফ্লাট বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত বাড়িতে অবস্থানরত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাফি (৩৫) র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামী মোঃ আব্দুল কাফি (৩৫) এর ভাড়াকৃত ফ্লাট বাসা
তল্লাশী করে ৮১ (একাশি) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর
বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








