ক্ষুদে ক্রিকেটার সিনানকে মুশফিকের উপহার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২০ | ৭:২৪
Link Copied Successfully!
ক্ষুদে ক্রিকেটার সিনানকে মুশফিকের উপহার

সিনানের হাতে নিজের জার্সি তুলে দিচ্ছেন মুশফিক, পাশে সিনানের মাসিনানের হাতে নিজের জার্সি তুলে দিচ্ছেন মুশফিক, পাশে সিনানের মা
আরামবাগের মাদ্রাসা ছাত্র ইয়ামিন সিনান বল করছে। আর বোরকা পরা মা চালাচ্ছেন ব্যাট। কিন্তু ছেলের ঘূর্ণি জাদুটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না মমতাময়ী মা। তাইতো বারবার ছেলের বোলিংয়ের কাছে পরাস্ত হচ্ছিলেন। তারপরও থমকে যায়নি ভালোবাসা মাখা তাদের ক্রিকেট যজ্ঞ। পল্টন মাঠের মা-ছেলের সেই ক্রিকেট খেলার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখছে সিনান। প্রিয় তনয়কে নিয়ে যথারীতি সেদিনও মা ঝর্ণা আক্তার পৌঁছে গিয়েছিলেন মাঠে। কিন্তু ছেলের সতীর্থ কিংবা কোচ তখনো মাঠে পৌঁছাননি। এই ফাঁকে ছেলের কথা ফেলতে না পেরে ব্যাট হাতে নিয়েছিলেন মা। ভার্চুয়াল জগতে ভাইরাল হওয়া সেই দৃশ্য অনেকেরই মন জয় করেছে। তাদের দলে রয়েছেন মুশফিকুর রহিমও। তাই তো ক্ষুদে ক্রিকেটার সিনানের সঙ্গে দেখা করতে মাঠেই হাজির হয়ে যান বাংলাদেশের এ ক্রিকেট মেগাস্টার।

‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক শুধু দেখাই করেননি। ক্রিকেটার বনে যাওয়ার স্বপ্ন বুনে যাওয়া সিনানকে দিয়েছেন অনুপ্রেরণা। সিনানকে বিশ্বকাপে ব্যবহৃত নিজের একটি জার্সি দিয়েছেন এ তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সঙ্গে উপহার দিয়েছেন ব্যাটিং গ্লাভস ও অটোগ্রাফ সম্বলিত একটি রেপ্লিকা ব্যাট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা