কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ | ৯:৩৭
Link Copied Successfully!
কচুয়া থানায় বলৎকারের ঘটনায় গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক শহীদুল ইসলাম। -- পপুলার বিডিনিউজ

কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলৎকারের (ধর্ষণ) ঘটনায় মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের রহিমানাগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্মরত শিক্ষক শহিদুল ইসলাম সজিব সোমবার রাত ১১টার সময় ওই মাদ্রাসার ৬ষ্ঠ তলার নাজেরা বিভাগের আবাসিক ১২বছরের এক ছাত্রকে শরীর ম্যাসেজ করার কথা বলে জোরপূর্বক বলৎকার (ধর্ষণ) করে কাউকে বলতে নিষেধ করে।

মঙ্গলবার ওই ছাত্র কাউকে না বলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে তার অভিভাবকদের কাছে বলৎকারের ঘটনা প্রকাশ করে। ওইদিন সন্ধ্যায় ছাত্রকে খুঁজতে তাদের বাড়িতে গেলে শিক্ষক শহীদুল ইসলামকে পরিবারের লোকজন আটক করে।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রের চাচা মনু মিয়া শহীদুল ইসলামকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।

তবে মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, ওই শিক্ষক শহীদুল ইসলামকে সামরিক বরখাস্ত করা হয়েছে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে ধর্ষনকারী শহীদুলাম সজিবকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা